BREAKING NEWS

বুধবার, ৮ মে, ২০১৩

আগামী রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয়া নেতাকর্মীদের ওপর সরকারি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে আগামী রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার চট্টগ্রাম হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটি নতুন এই কর্মসূচি ঘোষণা করে। চট্টগ্রামভিত্তিক হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী এই মাদ্রাসার মহাপরিচালক।

গত রবিবার ঢাকা অবরোধের পর মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের সাঁড়াশি অভিযানে তুলে দেয়ার পর এটাই সংগঠনটির প্রথম কোনো কর্মসূচি।

সংবাদ সম্মেলন থেকে হেফাজতের নেতারা আগামীকাল বুধ ও পরের দিন বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন বিরোধী ১৮ দলীয় জোটের হরতালে সমর্থনের কথা জানান।

গত রবিবার গভীর রাতে হেফাজতকর্মীদের মতিঝিল থেকে হটাতে গিয়ে সংঘর্ষ হয়। এতে সহস্রাধিক হতাহত হয়েছে দাবি করে এর প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার হরতাল ডাকে হেফাজতের কর্মসূচিতে সমর্থন দেয়া বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

সংবাদ সম্মেলনে হেফাজতের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী ঢাকায় হেফাজতকর্মীদের ‘হত্যায়’ জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

তিনি এ সময় দাবি করেন, ‘রবিবার গভীর রাতে সরকারি বাহিনী তাদের ৩ হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা ও তাদের লাশ গুম করেছে।’ মাওলানা আশরাফের ভাষায়, ‘ঘটনার রাতে প্রত্যক্ষ ও আহতদের মাধ্যমে আমরা জানতে পেরেছি ৩ হাজারের অধিক মানুষকে গুলি করে হত্যা এবং তাদের লাশ গুম করা হয়েছে।’

তিনি এই হত্যার নিন্দা জানান এবং বিচার বিভাগীয় তদন্তে করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মাওলানা আশরাফ অভিযোগ করেন, গত রবিবার পল্টনে বিভিন্ন প্রতিষ্ঠানে যে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তার সঙ্গে হেফাজতের কর্মীরা কোনোভাবেই জড়িত নন। সরকারি দলের ক্যাডার বাহিনী এই হামলা-ভাঙচুর এবং অগ্নি ও লুটপাটের সঙ্গে জড়িত।’

তিনি হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ গ্রেপ্তার নেতাকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দাবি করেন।

রবিবার রাতে মতিঝিল থেকে হেফাজতের নেতাকর্মীকে উঠিয়ে দেয়ার পর সোমবার বিকেলে পুলিশ পাহারায় চট্টগ্রামগামী বিমানে তুলে দেয়া হয় আল্লামা শাহ আহমদ শফীকে। এরপর রাতেই জুনাইদ বাবুনগরীকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে ৯ দিন মঞ্জুর করেন আদালত।

শফীকে আটকের গুজবে সোমবার হাটহাজারীতে মাদ্রাসাছাত্র ও হেফাজতকর্মীরা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে নিহত হন অন্তত ৮ জন।

অন্যদিকে, মতিঝিল থেকে সরে হেফাজতকর্মীরা নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে সেখানে সংঘর্ষে নিহত হন অন্তত ২১ জন। এছাড়া বাগেরহাটেও হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ জন নিহত হন।
এসব ঘটনায় একটি হত্যা মামলাসহ রাজধানী ঢাকায় ১২টি এবং নারায়ণগঞ্জে ৫ টি মামলা দায়ের করা হয়েছে।

দারুল উলুম মাদ্রাসায় পুলিশের অভিযান শুরু

নগরীর কোতোয়ালী থানার চন্দনপুরা এলাকায় দারুল উলুম মাদ্রাসায় অভিযান শুরু করেছে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহম্দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নিয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান শুরু হয়।

পুলিশ মাদ্রাসার চারপাশে ঘিরে রেখে মাদ্রাসার প্রতিটি কক্ষে তল্লাসি চালাচ্ছে।

বুধবার, ৬ মার্চ, ২০১৩

বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ডু করে দিয়েছে

রাজধানীতে প্রধান বিরোধী দল বিএনপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের গুলির পর দলটির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন। পুলিশ বলছে, জামায়াত এই হামলা চালিয়েছে। হামলার জন্যে সরকারকে দায়ী করে বিএনপি বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে

বোমা ও গুলিতে বিএনপির সমাবেশ পন্ডু

রাজধানী ঢাকার নয়া পল্টনে প্রধান বিরোধী দল বিএনপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ার পর দলটির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। বিএনপি বলছে, এসময় কয়েকজন কেন্দ্রীয় নেতাও আহত হয়েছেন। পুলিশ বলছে, জামায়ত শিবির পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এর প্রতিবাদে বিএনপি বৃহষ্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে:

বাদ জুমা বিক্ষোভের আহ্ববান


শুক্রবার বাদ জুমা বিক্ষোভের আহ্বান -
মহানবী সা:কে ধর্মনিরুপেক্ষআখ্যায়িত করা ইসলাম বিকৃতির শামিল
:
আল্লামা আহমদ শফী

জাতী সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা করতে গিয়ে মাঈনুদ্দিন খান বাদল ও সেলিম ওসমান মহানবীকে ধর্মনিরপে আখ্যায়িত করা ছাড়াও মদিনা রাষ্ট্র, রাষ্ট্রদ্রোহী ও চুক্তি লঙ্ঘনকারী ইহুদি গোত্র বনু কুরাইজার ৬০০ লোককে মৃত্যুদণ্ড দেয়া ইত্যাদি প্রসঙ্গে কিছু বিকৃত কথা বলেছেন, যা এক দিকে ইসলাম বিকৃতি, অন্য দিকে যথেষ্ট বিভ্রান্তিকর মন্তব্য করে এ বক্তব্য প্রত্যাখ্যান ও এর প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বেফাকুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী।
সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা: আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরিত নবী। পবিত্র কুরআনে আল্লাহ ইসলামকেই একমাত্র মনোনীত ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলে ঘোষণা দিয়েছেন। ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ অবলম্বনকারী ব্যক্তি হেদায়েতপ্রাপ্ত বা সত্যপথ অনুগামী নয় বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। ইসলামের প্রবর্তক মহানবী সা: যদি ধর্মনিরপেই হন, তাহলে তিনি ইসলাম ধর্মের নবী হন কী করে? মনে রাখা উচিত, ইসলামে যেকোনো নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত; তবে এর অর্থ ইসলাম বা ইসলামের প্রবর্তক মহানবীকে ধর্মনিরপে আখ্যায়িত করা নয়। এতে ইসলামের স্বরূপ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস লণীয়। তিনি আরো বলেন, যেসব বিষয়ে মতামত দেয়ার এখতিয়ার বিশেষজ্ঞ আলেম ও ইসলাম সম্পর্কে স্বীকৃত গবেষকদের জন্য শোভনীয়, ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন না এমন ব্যক্তিদের ইসলাম নিয়ে খেয়াল-খুশি মতো মন্তব্য করা ধৃষ্টতার নামান্তর।
আমরা সংসদ সদস্যসহ দেশের সব নাগরিককে এ ধরনের কথাবার্তা ও কর্মকাণ্ড থেকে সতর্কভাবে বিরত থাকতে আহ্বান জানাই। ইসলাম ও মহানবী সা:কে নিয়ে যে যার মতো মন্তব্য করে ধর্মকে খেলো বানিয়ে ফেলার অধিকার কারো নেই। কেউ এ সীমা লঙ্ঘন করলে তাদের প্রত্যাখ্যান করার জন্য আলেম-ওলামা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে তিনি নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে আগামী শুক্রবার বাদ জুমা বাংলাদেশের সব মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার জন্য আলেম-উলামা, নবীপ্রেমিক তাওহিদি জনতার প্রতি আহ্বান জানান।