BREAKING NEWS

বর্তমান দেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বর্তমান দেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৮ মে, ২০১৩

শহীদ আনোয়ার জাহিদের জানাযা সম্পন্ন ...


হাজারো হাজারো মুসল্লি , হেফাজতনেতাকর্মি এবং আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রসহ সর্বস্তরের মানুষের উপস্থিতির মধ্যদিয়ে সমাপ্ত হলো শহীদ আনোয়ার জাহিদের জানাযা । আজ দুপুর ২-৩০ টায় সিলেট নগরস্থ হুমায়ুন রশীদ চত্বরের নিকটস্থ পাঠানপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এ জানাযা । হেফাজতের নেতারা আলিয়া ময়দানে জানাযার কথা বললেও পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি । জানাযায় শরীক হন সিলেট জেলা হেফাজতের সভাপতি শায়খুল মুহিব্বুল হক গাছবাড়ি , রেঙ্গা মাদ্রাসার মুহতামিম হেফাজতনেতা মাওলানা মুহিউল ইসলাম বুরহান , প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমাদ , হেফাজতনেতা মাওলানা রেজাউল করিম জালালি , জামেয়া দারুল হুদার শায়খুল হাদীস মাওলানা খাইরুল ইসলাম বড়লেখি , হেফাজতনেতা মাওলানা মুসতাক আহমদ খান , গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু , দারুল হুদার শিক্ষাসচিব মাওলানা আবদুল মুকিত জালালাবাদি সহ দরগাহ মাদ্রাসা , রেঙ্গা মাদ্রাসা , কাজিরবাজার মাদ্রাসা , ভার্থখলা মাদ্রাসা , নয়াসড়ক মাদ্রাসা , দারুসসালাম মাদ্রাসা , দারুল হদা মাদ্রাসা , গহরপুর মাদ্রাসা , সুলতানপুর মাদ্রাসা সহ নগরের ভেতর , আশপাশ এবং দুর-দুরান্তের মাদ্রাসার ছাত্র-শিক্ষক গণ । নামাযের একঘন্টা পুর্ব পর্যন্ত তুমুল বৃষ্টি থাকলেও নামায চলাকালে কোনো বৃষ্টি ছিল না । দারুসসালাম মাদ্রাসার মুহতামিম মুফতি ওলিউর রহমান সাহেবের ইমামতির মধ্য দিয়ে শেষ হয় এ জানাযার নামায ।

বুধবার, ৬ মার্চ, ২০১৩

বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ডু করে দিয়েছে

রাজধানীতে প্রধান বিরোধী দল বিএনপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের গুলির পর দলটির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন। পুলিশ বলছে, জামায়াত এই হামলা চালিয়েছে। হামলার জন্যে সরকারকে দায়ী করে বিএনপি বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে

বোমা ও গুলিতে বিএনপির সমাবেশ পন্ডু

রাজধানী ঢাকার নয়া পল্টনে প্রধান বিরোধী দল বিএনপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ার পর দলটির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। বিএনপি বলছে, এসময় কয়েকজন কেন্দ্রীয় নেতাও আহত হয়েছেন। পুলিশ বলছে, জামায়ত শিবির পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এর প্রতিবাদে বিএনপি বৃহষ্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে:

বাদ জুমা বিক্ষোভের আহ্ববান


শুক্রবার বাদ জুমা বিক্ষোভের আহ্বান -
মহানবী সা:কে ধর্মনিরুপেক্ষআখ্যায়িত করা ইসলাম বিকৃতির শামিল
:
আল্লামা আহমদ শফী

জাতী সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা করতে গিয়ে মাঈনুদ্দিন খান বাদল ও সেলিম ওসমান মহানবীকে ধর্মনিরপে আখ্যায়িত করা ছাড়াও মদিনা রাষ্ট্র, রাষ্ট্রদ্রোহী ও চুক্তি লঙ্ঘনকারী ইহুদি গোত্র বনু কুরাইজার ৬০০ লোককে মৃত্যুদণ্ড দেয়া ইত্যাদি প্রসঙ্গে কিছু বিকৃত কথা বলেছেন, যা এক দিকে ইসলাম বিকৃতি, অন্য দিকে যথেষ্ট বিভ্রান্তিকর মন্তব্য করে এ বক্তব্য প্রত্যাখ্যান ও এর প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বেফাকুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী।
সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা: আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরিত নবী। পবিত্র কুরআনে আল্লাহ ইসলামকেই একমাত্র মনোনীত ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলে ঘোষণা দিয়েছেন। ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ অবলম্বনকারী ব্যক্তি হেদায়েতপ্রাপ্ত বা সত্যপথ অনুগামী নয় বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। ইসলামের প্রবর্তক মহানবী সা: যদি ধর্মনিরপেই হন, তাহলে তিনি ইসলাম ধর্মের নবী হন কী করে? মনে রাখা উচিত, ইসলামে যেকোনো নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত; তবে এর অর্থ ইসলাম বা ইসলামের প্রবর্তক মহানবীকে ধর্মনিরপে আখ্যায়িত করা নয়। এতে ইসলামের স্বরূপ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস লণীয়। তিনি আরো বলেন, যেসব বিষয়ে মতামত দেয়ার এখতিয়ার বিশেষজ্ঞ আলেম ও ইসলাম সম্পর্কে স্বীকৃত গবেষকদের জন্য শোভনীয়, ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন না এমন ব্যক্তিদের ইসলাম নিয়ে খেয়াল-খুশি মতো মন্তব্য করা ধৃষ্টতার নামান্তর।
আমরা সংসদ সদস্যসহ দেশের সব নাগরিককে এ ধরনের কথাবার্তা ও কর্মকাণ্ড থেকে সতর্কভাবে বিরত থাকতে আহ্বান জানাই। ইসলাম ও মহানবী সা:কে নিয়ে যে যার মতো মন্তব্য করে ধর্মকে খেলো বানিয়ে ফেলার অধিকার কারো নেই। কেউ এ সীমা লঙ্ঘন করলে তাদের প্রত্যাখ্যান করার জন্য আলেম-ওলামা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে তিনি নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে আগামী শুক্রবার বাদ জুমা বাংলাদেশের সব মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার জন্য আলেম-উলামা, নবীপ্রেমিক তাওহিদি জনতার প্রতি আহ্বান জানান।

শনিবার, ২ মার্চ, ২০১৩

যুদ্ধাপরাধ ট্রাইবুনাল

ক্যাপশন যুক্ত করুন
এবার জাতিসংঘ বলেছে যুদ্ধাপরাধ ট্রাইবুনাল আন্তজাতিক আইন লংঘন করেছে বলে মন্তব্য করেছেন।

দেশবাসী সাবধান থাকুন

প্রিয় মুসলিম ভাইয়েরা । মুসলমানদের ইমান নষ্ট করার জন্য নাস্তিকরা “ মাও: দেলোয়ার হোসাইন সাইদী “ কে  চাঁদে দেখা যাচ্ছে বলে গুজব রটাচ্ছে।সকল ধর্ম প্রাণ মুসলমানদের তাদের কুউদ্দেশ্য থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন।

শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৩

বাংলাদেশে পাবনায় জামায়াত-পুলিশ সংঘর্ষে দুইজন নিহত



হরতালের সমর্থনে জামায়াতে ইসলামীর কর্মীরা আজ সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কসহ বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় পুলিশ তাদের অবরোধ তুলে নিতে বলে। এক পর্যায়ে বিভিন্ন স্থানে পুলিশ জামায়াতে ইসলামীর কর্মীদের উপর হামলা চালালে আত্নরক্ষার্থে জামাতকর্মী ইট পাকটেল ছুড়েছে বলে স্থানিয় লোকজন বলছেন। পুলিশের গুলিতে দুইজন জামায়াত ইসলামীর কর্মীরা নিহত হয়েছেন
গতকাল শুক্রবার জেলা জামায়াতের কার্যালয়সহ বেশকিছু প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার কয়েকটি ইসলামপন্থী দল এবং সংগঠনের ডাকা বিক্ষোভের সময় বাংলাদেশের বিভিন্ন জেলা এবং শহরে যে শান্তিপূর্ণ্ বিক্ষোভ হয়েছিল, সেখানে পুলিশের হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। তার পরদিনই আজ পাবনায় আবারও দুইজন নিহত হলো। আগামি রবিবার সাড়াদেশ সকাল সন্ধা হরতাল ডাকা হয়েছে।

শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৩

ইসলামী সমমনা বার দল রবিবার সকাল সন্ধা হরতালের ডাক দিয়েছে

ইসলাম নিয়ে কটূক্তিকারী ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে শুক্রবার রাজধানীসহ সারাদেশের মসজিদে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে  এই হরতালের ডাক দেয়া হয়েছে।

টিয়ার গ্যাস আর গুলীতে অন্ধকার বায়তুল মোকাররম

টিয়ার গ্যাস আর গুলীতে অন্ধকার বায়তুল মোকাররম

বায়তুল মোকারম এলাকায় শুক্রবার পুলিশের অ্যাকশন


বায়তুল মোকারম এলাকায় শুক্রবার পুলিশের অ্যাকশন

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩

আজ মসজিদে মসজিদে ইসলাম প্রিয় জনতার বিক্ষোভ মিছিল


স্টাফ রিপোর্টার : শাহবাগের ব্লগার রাজিবসহ বিভিন্ন ব্লগার ও নাস্তিক কর্তৃক রাসূল (সা.) এবং ইসলামের এবাদত বন্দেগী নিয়ে জঘন্য অবমাননার প্রতিবাদে দেশের ইসলাম প্রিয় জনতার ক্ষোভ এখন গণবিক্ষোভে রূপ নিয়েছে। এ ক্ষোভের ধারাবাহিকতায় আজ শুক্রবার বাদ জুমা সারাদেশের মসজিদসমূহ থেকে গণবিক্ষোভ মিছিল বের হবে। বিভিন্ন ইসলামী দল, সংগঠন এবং সাধারণ মুসুল্লীরা বিক্ষোভ মিছিলে অংশ নেবে। গতকাল বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে আজকের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি সফল করার জন্য ইসলাম প্রিয় জনতার প্রতি আহবান জানিয়েছেন।
এদিকে রাসূল (সা.) ও এবাদত বন্দেগী নিয়ে জঘন্য কটাক্ষের প্রতিবাদ করে আলেম উলামা, পীর মাশায়েখসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ গতকালও পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন।
 
ইসলামী আন্দোলন
আজ শুক্রবার জুমার নামাযের খুৎবা পূর্ব বয়ানে নাস্তিক-মুরতাদ, নবীর দুশমন ও ব্লগারদের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দিতে দেশের সকল মসজিদের সম্মানিত ইমাম-খতীবদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর আহবান জানিয়েছেন।  এক বিবৃতিতে পীর ছাহেব চরমোনাই বলেন, নাস্তিক-মুরতাদ গোষ্ঠী নতুন স্টাইলে প্রজন্মকে বিভ্রান্ত করছে।  তিনি এব্যাপারে জুমার খুৎবায় দেশের সম্মানিত ইমামদেরকে অত্যন্ত মহব্বত নিয়ে বক্তব্য দেয়ার আহবান জানান।
পীর ছাহেব চরমোনাই বলেন, সরকার নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আজীবনের জন্য প্রত্যাখান করবে দেশবাসী। পীর ছাহেব আজ বাদ জুমা  রাজধানী ঢাকায় বাদ জুমা সমাবেশ ও মিছিল সফল করার আহবান জানান।
 
ইসলামী ঐক্যজোট
গতকাল লালবাগস্থ ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কার্যালয়ে বিশিষ্ট উলামায়ে কেরামগণের এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিরাজমান ইসলাম বিরোধী অপতৎপরতা এবং এর বিরুদ্ধে সোচ্চার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নূর হোসাইন কাসেমী, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী , মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, মাওলানা আবুল ফাতাহ, মাওলানা মাহফুজুল্লাহ, হাফেজ আবুল হাসানত, মুফতী মুহাম্মদ তৈয়্যব ও মাওলানা আবুল কাশেম। সভায় নেতৃবৃন্দ আজকের বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানান। 
হেফাজতে ইসলাম কেরাণীগঞ্জ শাখা
নাস্তিক মুরতাদ ব্লগারচক্রের ফাঁসি এবং ইসলাম ও রাসূল (সা.) সম্পর্কে জঘন্য কটুক্তিকারীদের কঠোর শাস্তির লক্ষ্যে ব্লাসফেমী আইন প্রণয়নের দাবাীতে গতকাল হেফাজতে ইসলাম কেরাণীগঞ্জ থানা শাখার উদ্যোগে শতাধিক মাদ্রাসা-মসজিদের ইমাম খতীব ও ওলামাদের নিয়ে শাক্তা মাদ্রাসায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুর পীর ছাহেব মাওলানা আব্দুল হামিদ-এর সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার মোহাম্মদপুর জামিয়া রহমানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল মজিদ, মুফতী জাহিদুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ খান, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ও মাওলানা বিল্লাল হোসাইন। সমাবেশে হুঁশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেনরাসূল (সা.)কে অবমাননাকারী নাস্তিক ব্লগারচক্রকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নেতৃবৃন্দ আজ বাদ জুমা কেরাণীগঞ্জ কদমতলী চৌরাস্ত চত্বরে বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানান।
আমরা ঢাকাবাসী
নাস্তিক ব্লগারচক্রের ফাঁসি এবং ধর্মভিত্তিক ইসলামী রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্রে র প্রতিবাদে বাদ মাগরিব উর্দ্দু রোডস্থ আমরা ঢাকাবাসীর কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ শামসুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী সাবের হোসেন, মহাসচিব আলহাজ জামাল নাসের চৌধুরী, মাওলানা আব্দুল আলী, ওসমান গনি, জামাল উদ্দ্নি ও সাগর। নেতৃবৃন্দ কটুক্তিকারী ব্লগারদের অবিলম্বে ফাঁসি কার্যকর এবং ব্লাশফেমী আইন প্রণয়নের জোর দাবী জানানো হয়।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে আজকের বিক্ষোভ সমাবশ কর্মসূচী শান্তিপূর্ণভাবে সফল করার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর ছাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর, তাহফিজে হারামাইন পরিষদের সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, আমরা ঢাকাবাসীর সভাপতি আলহাজ শামসুল হক।
আজকের কর্মসূচী
*
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগরীর উদ্যোগে নব্য নাস্তিক-মুরতাদদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার বাদ জুমা পুরানা পল্টন হাউজ বিল্ডিং চত্বরে  সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন নগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।
*
বাংলাদেশ খেলাফত মজলিস-এর উদ্যোগে কুখ্যাত ব্লগার রাজিব কর্তৃক নবীজি (সা.) ও ইসলামকে কটুক্তির প্রতিবাদে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে বিক্ষোভ সমাবেশ বের করা হবে। ব¬গে রাসুল (স)-এর বিরুদ্ধে অবমাননাকারী নাস্তিক-মুরতাদদের শাস্তি ও ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যেগে আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে এক বিক্ষোভ মিছিল বের করবে।  মিছিলে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ডা.এস এম সাখাওয়াত হুসাইন ।
*
ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। এতে ঐক্যজোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।  হেফাজতে ইসলাম কেরাণীগঞ্জ থানা শাখার উদ্যোগে নাস্তিক ব্লগারদের শাস্তির দাবী ও ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বাদ জুমা কেরাণীগঞ্জের কদমতলা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মধুপুর পীর ছাহেব মাওলানা আব্দুল হামিদ। মহানবী (সা.) বাদ জুমা মালিবাগ বায়তুল আজিম শহীদি মসজিদ থেকে তাহফিজে হারামাইন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হবে। ইসলামী দল সমূহের উদ্যোগে আজ বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। এছাড়া বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের উদ্যোগে আগামী কাল শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর, জামাত শিবির নিষিদ্ধ করা, নাস্তিক ব্লগারদের শাস্তি মৃত্যুদ- আইন পাশের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হবে।